অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কানিজ-বাবুল
প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, মহাসচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। ইতিহাসে প্রথমবারের মতো এ সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন একজন নারী।
রোববার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় এজেন্ডাভিত্তিক আলোচনার পাশাপাশি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় নতুন কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরে একত্রে বসে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান।
এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। উপ-কোষাধ্যক্ষ হলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা।
যুগ্ম-মহাসচিব হলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন ও অর্থ বিভাগের যুগ্ম-সচিব নুরজাহান খানম।
৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির বাকি সদস্যদের নাম অতিদ্রুত ঘোষণা করা হবে বলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে জানানো হয়েছে।
আরএমএম/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা