চকবাজারে দুই নারীকে কুপিয়ে হত্যা
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ইসলামবাগের একটি বাড়িতে ঢুকে দুই নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুরে ইসলামবাগের ছাতা মসজিদ গলির একটি বাড়ির চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাশেদা বেগম (৬০) ও বর্ণা আক্তার (২২)। এছাড়া এ ঘটনায় সীমা (৩০) নামে আরেকজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিমুর রশীদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এআর/এসআই/বিএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী