ফারাজ-অবিন্তার দাফন সম্পন্ন
গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে নিহত ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীরের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাদের দাফন করা হয়।
এর আগে সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শোক ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর বেলা পৌনে ১টার দিকে ফারাজের মরদেহ গুলশানে নেয়া হয়। তার নানা বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের বাসায় মরদেহ রাখা হয়।
এসময় আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা ফারাজের মরদেহ প্রত্যক্ষ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। তবে সর্বসাধারণের প্রবেশে বিধিনিষধ ছিল।
এএসএস/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের