টাকা নিয়ে ট্রেন ভ্রমণের সুযোগ করে দেওয়ায় ৩ রেলকর্মী বরখাস্ত
টিকিটবিহীন যাত্রীদের টাকার বিনিময়ে অবৈধভাবে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগে রেলের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (পূর্ব) সই করা এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
রোববার (১ ফেব্রুয়ারি) রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় রেল মন্ত্রণালয় জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ৭০৪ নম্বর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ‘ঞ’ বগিতে দায়িত্বরত স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা ও কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমনের বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধভাবে কতিপয় যাত্রীকে রেল ভ্রমণের সুযোগ করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
বার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত এই অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ পরিপ্রেক্ষিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগের ব্যাপারে পরবর্তী তদন্তে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনএস/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ভাতা ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করছেন নির্বাচনি পর্যবেক্ষকরা
- ২ ঢাকা দক্ষিণ সিটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ
- ৩ নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার অপচেষ্টা
- ৪ টাকা নিয়ে ট্রেন ভ্রমণের সুযোগ করে দেওয়ায় ৩ রেলকর্মী বরখাস্ত
- ৫ পড়াশোনা না করায় বকাঝকা, বাবার ওপর অভিমানে ছেলের আত্মহত্যা