আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানানো যাবে পুলিশের কন্ট্রোল রুমে
আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো অভিযোগ সরাসরি পুলিশের অপারেশনস কন্ট্রোল রুমে জানাতে পারবেন সাধারণ মানুষ। এজন্য পুলিশের হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমের তিনটি মোবাইল নম্বর চালু রাখা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সাল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত যে কোনো অভিযোগ বা জরুরি তথ্য জানাতে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩২০০০১২২৩, ০১৩২০০০১৩০০ ও ০১৩২০০০১২৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উল্লিখিত মোবাইল নম্বরগুলো সার্বক্ষণিকভাবে (দিন-রাত ২৪ ঘণ্টা) খোলা থাকবে। জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
টিটি/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ মোহাম্মদপুরে পলাতক যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেনেড-বিস্ফোরক উদ্ধার
- ২ জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক
- ৩ পল্লবীর শীর্ষ সন্ত্রাসী ‘ভাগিনা মুন্না’ অস্ত্রসহ গ্রেফতার
- ৪ আইনশৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ সরাসরি জানানো যাবে পুলিশের কন্ট্রোল রুমে
- ৫ রাজনৈতিক দল ও আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি