আজকের আবহাওয়া: ঢাকায় হালকা কুয়াশা পড়তে পারে
সকাল থেকেই কুয়াশায় আচ্ছান্ন হয়ে আছে ঢাকা ও এর আশপাশ/ছবি: জাগো নিউজ
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হালকা ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হালকা ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।
এমআরএম