ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬

ঈদের আগের দিনেও সায়েদাবাদ বাস টার্মিনালে নেই চেনা ভিড়, বৃষ্টিতে যাত্রী কমে যাওয়ার সুযোগে অল্পসংখ্যক যাত্রীকেই গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, সঙ্গে বাড়ছে ভোগান্তি।

টার্মিনাল ঘুরে দেখা যায়, বেশিরভাগ কাউন্টারই বন্ধ। যাত্রী না থাকায় কোথাও কোনো কর্মী নেই, আবার কোথাও দুজন ড্রাইভার বসে আড্ডা দিচ্ছেন।

শরীয়তপুর সুপার এক্সপ্রেসের ড্রাইভার মান্নান জাগো নিউজকে বলেন, আজ কোনো যাত্রী নেই। খালি গিয়েছি, খালি এসেছি।

পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, বৃষ্টির কারণেই এবার যাত্রী চলাচল কমে গেছে। ফলে ঈদের আগের দিনের প্রত্যাশিত চাপ দেখা যাচ্ছে না।

শ্যামলী পরিবহনের বাস কর্তৃপক্ষ দাবি করে, তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত কিছু নিচ্ছে না।

তবে টার্মিনালের ভেতরের এই নীরবতার বিপরীতে বাইরে কিছুটা ভিন্ন চিত্র। জনপথ মোড় পুলিশ ফাঁড়ি, যাত্রাবাড়ী, চৌরাস্তা ও যাত্রাবাড়ী থানার সামনে থেকে দু-চারজন যাত্রী তোলা হচ্ছে।

এর মধ্যেই উঠেছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। সায়েদাবাদ থেকে কুমিল্লাগামী তিষা এক্সপ্রেসের যাত্রীরা জানান, তাদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

একজন যাত্রী বলেন, আমরা দিন আনি দিন খাই মানুষ। কষ্ট করে ঈদের জন্য বাড়ি যাচ্ছি। কিন্তু যারা যাচ্ছে, তাদের কাছ থেকেই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে—এটা আমাদের জন্য যন্ত্রণা।

আরেকজন যাত্রীর ভাষায়, বৃষ্টি তো আছেই, তার ওপর বাড়তি ভাড়া দিতে হচ্ছে। এই অবস্থায় বাড়ি যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে।

jagonews24

তবে এই ভোগান্তির মাঝেও ঈদের টান থেমে নেই। কেউ পরিবার নিয়ে, কেউ একাই—ঝড়বৃষ্টি উপেক্ষা করেই ছুটছেন প্রিয়জনের কাছে। টার্মিনালের ফাঁকা বেঞ্চ, ভেজা রাস্তা আর অনিশ্চিত যাত্রার মধ্যেও তাদের চোখে ছিল বাড়ি ফেরার অদম্য আগ্রহ।

সব মিলিয়ে, ঈদের আগের দিনেও সায়েদাবাদে দেখা গেছে এক অস্বাভাবিক বাস্তবতা—যাত্রীশূন্যতা, আংশিক পরিবহন চলাচল, আর অল্পসংখ্যক যাত্রীর ওপর বাড়তি চাপ। বৃষ্টির প্রভাবে এবার ঈদের যাত্রা যেন হয়ে উঠেছে একদিকে ভোগান্তির, অন্যদিকে না-ফেরা আনন্দের টানাপোড়েন।

কেএইচ/এসএইচএস

টাইমলাইন

  1. ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
  2. ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
  3. ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
  4. ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  5. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  6. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  7. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  8. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  9. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  10. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  11. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  12. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  13. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  14. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  15. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  16. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত