দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই শুধু গুমের বিচার হচ্ছে: আদিলুর রহমান
গুমের বিচারের কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন ছিল জানিয়ে গৃহায়ণ, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যেসব দেশে গুমের বিচার হয়েছে এটির কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া কঠিন ছিল। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই শুধু গুমের বিচার হচ্ছে। যা বিশাল আশার দিক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (বিলিয়া) মানবাধিকার সংস্থা ‘অধিকার’ আয়োজিত গুমের শিকার ব্যক্তির পরিবার এবং গুম হয়ে ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময়সভা শেষে তিনি এসব বলেন।
আদিলুর রহমান খান বলেন, গুম হচ্ছে একটা চলমান ক্রাইম। যে ক্রাইম যখন গুম হয় তখন থেকে গুম শেষ না হওয়া পর্যন্ত চলে। অনেক পরিবার তাদের কেস ক্লোজ করতে পেরেছেন, আবার অনেক পরিবার পারেননি। যারা পারেননি তাদের জন্য এটা কঠিন পরিস্থিতি।
তিনি বলেন, আইনের জায়গা থেকে বিচারের ক্ষেত্রে বাংলাদেশের প্রসিকিউশন টিম কাজ করে কিছু কেস এগিয়ে নিয়েছে। তবে অনেক কেস এখনো বাকি। অনেক ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ছিল, প্রতিকূলতা ছিল তার মধ্যেও এই কাজ গিয়ে নেওয়া হয়েছে। গুম কমিশন তাদের রিপোর্টের মাধ্যমে সহযোগিতা করেছে।
আদিলুর রহমান আরও বলেন, আমি বিশ্বাস করি এই সংগ্রাম আজকেই শেষ হবার নয়। এই সংগ্রাম চলমান থাকবে। মানুষ একদিন তার সত্য খুঁজে পাবে। আজকে আমরা যারা এই অবস্থানে আছি, অল্পদিনেই আমরা আবার আগের অবস্থানে ফিরে যাবো এবং সেই সংগ্রামে শরিক হবো।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়াও উপস্থিত ছিলেন গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা।
কেআর/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ শ্যামপুরে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর
- ২ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই শুধু গুমের বিচার হচ্ছে: আদিলুর রহমান
- ৩ হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধর, গ্রেফতার ৫
- ৪ প্রার্থী-রাজনীতিবিদের সঙ্গে ছবি না তোলা ও কারও সহায়তা না নিতে নির্দেশ
- ৫ বাংলাদেশ থেকে গুমের অপরাধ চিরতরে বিচ্ছিন্ন করে ফেলবো: আসিফ নজরুল