বিএনপিতে যোগ দিলেন আরিফুর রহমান দোলন
রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি পরিচালনা অফিসে আয়োজিত অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন/ছবি সংগৃহীত
কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আরিফুর রহমান দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগদান করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
দোলন বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। নীতির প্রশ্নে আমি আপস করিনি, করবোও না। তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ‘যারা ইনসাফের কথা বলেন, তারাই অনেক সময় বে-ইনসাফি কাজ করেন।’
তিনি আরও জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট বিভক্ত না করে জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করাই এখন সময়ের দাবি। সেই বিবেচনায় তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
খন্দকার নাসিরুল ইসলাম দোলনের এ সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, ফরিদপুর-১ আসনের মানুষ পরিবর্তন চায়। আমরা ঐক্যবদ্ধভাবে সে লক্ষ্যেই কাজ করব।
এসময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। আজ দেশের মানুষ একটি উৎসবমুখর নির্বাচনের প্রতিক্ষায় রয়েছে। দোলনের এ সিদ্ধান্ত আমাদের বিশেষ করে ফরিদপুরে নতুন মেরুকরণ সৃষ্টি হবে এবং ধানের শীষের বিজয় আরও সুনিশ্চিত করবে।
কেএইচ/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধান উপদেষ্টা কোথায় কখন ভোট দেবেন, জানা যাবে নির্বাচনের আগের দিন
- ২ নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
- ৩ শিল্পাঞ্চলের ১০ ফেব্রুয়ারির ছুটি পরে সমন্বয় করা যাবে, প্রজ্ঞাপন জারি
- ৪ যুক্তরাজ্য থেকে আধুনিক জরিপ জাহাজ কিনছে নৌবাহিনী
- ৫ নারী প্রার্থী মনোনয়নে জুলাই সনদে করা অঙ্গীকার বাস্তবায়িত হয়নি