ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডিএমপি কমিশনার

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে হামলা ঠেকাতে পারেনি পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

যানজটের কারণে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ড ও হামলার সময় পুলিশ যেতে পারেনি বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে যে আক্রমণ হলো গভীর রাতে ১১টার সময়। তখন ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের সময়মতো সেখানে পাঠাতে পারিনি।

টিটি/এএমএ