হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
লাইনচ্যুত জ্বালানি তেলবাহী ট্রেন উদ্ধারকাজে সহায়তায় মোতায়েনকৃত বিজিবির কয়েকজন সদস্য
হবিগঞ্জের মাধবপুরে লাইনচ্যুত জ্বালানি তেলবাহী ট্রেন উদ্ধারকাজে সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাতে সাড়ে ৯টায় মাধবপুরের মনতলা রেলস্টেশন অতিক্রমকালে ট্রেনটির ৬টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল।
ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একাধিক টহলদল দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
বুধবার দিবাগত রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিজিবি সদস্যরা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি আশপাশের এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
এছাড়াও উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং রেল যোগাযোগ দ্রুত চালুর লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করছে বিজিবি।
টিটি/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব