১৫ শতাংশ ভোট পড়েছে উত্তরার এক কেন্দ্রে
সকালে থেকেই এখানকার কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় রয়েছে, ছবি: জাগো নিউজ
উত্তরা একটি কেন্দ্রে প্রথম ৩ ঘণ্টায় ভোট পড়েছে ১৩ থেকে ১৫ শতাংশ। সকালে থেকেই এখানকার কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় রয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে মোট ৮টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের মোট ভোটার ১৯ হাজার ৫২৭ জন। এর মধ্যে এখানকার ৬ নম্বর কেন্দ্রে ভোটার ২৮৫২। ৫০০ এর মতো ব্যালট দেওয়া হয়েছে। এখনো তা শেষ হয়নি। এই কেন্দ্রে ১৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করছেন প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম।

তিনি বলেন, সকালে উপস্থিতি বেশি ছিল। এখন কছুটা কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
এই স্কুলের ৯ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, তার অধীনে ভোটার রয়েছেন ২৫৭৫ জন। প্রায় ১৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আরেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সাদেকুজ্জামান বলেন, এখানে ২৩৫০ জন ভোটার রয়েছে। এরমধ্যে প্রায় ৩২০ জনের মতো ভোট দিয়েছেন। প্রায় ১৪ শতাংশ ভোট পড়েছে। সকালে ভোটার উপস্থিতি বেশি ছিল।
ইএইচটি/জেএস