ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আজমপুরের এক কেন্দ্রে ৫ ঘণ্টায় ২২ শতাংশ ভোট

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আজমপুরের একটি কেন্দ্রে প্রথম ৫ ঘণ্টায় সাড়ে ২২ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের ৩০৮৫ ভোটের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৬৯৮ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২ টার দিকে ঢাকা-১৮ আসনের ক্লাইক্স মডেল স্কুল আজমপুরে কথা বলে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা রুহুল আমিন সরকার জাগো নিউজকে বলেন, ভোটারের ভালো সাড়া রয়েছে। সব বয়সী ভোটার আসছেন। দুপুরের পর ভোটার আরও বাড়বে। তিনি বলেন, এই কেন্দ্রে ভোটার ৩০৮৫ জন। ভোট পড়েছে ৬৯৮টি। ভোটের কাস্টিং হার এখন পর্যন্ত ২২.৬২ শতাংশ।

আজমপুরের এক কেন্দ্রে ৫ ঘণ্টায় ২২ শতাংশ ভোট

কেন্দ্রটিতে সাড়ে ১২টার দিকে মহিলার একটি ছোট্ট লাইন দেখা যায়। এ এলাকার রাস্তাঘাটের অবস্থা নাজেহাল। রিকশা বাদে অন্য কোন গাড়ি চলাচলের ব্যবস্থাও নেই। কেন্দ্রটির পাশের মূল সড়কটিও কাটা রয়েছে। এখানে থাকা আরও দুটি কেন্দ্রের আশেপাশের রাস্তাও যাতায়াতের উপযোগী নয়। বলা চলে ঢাকা-১৮ আসনের প্রত্যন্ত এলাকা এটি।

ঢাকা-১৮ আসনের এই কেন্দ্রে দেখা গেছে মেয়ের হাত ধরে কেন্দ্রে এসেছিলেন সত্তোর্ধো রাবেয়া বেগম। ভোট দিয়ে তিনি বলেন, সবার ভালোর জন্যে ভোট দিতে এসেছি। দেশের ভালোর জন্যে ভোট দিতে এসেছি।

ঢাকা-১৮ আসনটি উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও মোল্লারটেক নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড এই আসনের মধ্যে পড়েছে। এই আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৫০, নারী ভোটার ৩ লাখ ৮২৭ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

আজমপুরের এক কেন্দ্রে ৫ ঘণ্টায় ২২ শতাংশ ভোট

এই আসনে ৯ জন প্রার্থী থাকলেও বেশিরভাগ কেন্দ্রে তিন জনের এজেন্ট রয়েছে। ধানের শীষ প্রতীকের এস এম জাহাঙ্গীর, শাপলা কলির আরিফুল ইসলাম ও মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিনের এজেন্ট দেখা গেছে। আসনটিতে মূলত প্রতিদ্বন্ধিতা হচ্ছে বিএনপির এস এম জাহাঙ্গীর ও এনসিপির আরিফুল ইসলামের মধ্যে।

ইএইচটি/জেএস