ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

৬৪ জেলায় ৮৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা সাড়ে ৯ লাখ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩১ এএম, ৩১ মার্চ ২০২৬

জ্বালানি তেল সরবরাহে অনিশ্চয়তার মধ্যে সোমবার (৩০ মার্চ) সারাদেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৪৪৪ লিটার এবং পেট্রোল ১৩,৮৫৬ লিটার উদ্ধার করা হয়েছে৷ সব মিলিয়ে ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধ মজুতকৃত জ্বলানি তেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সারাদেশে ৩৯১টি অভিযান পরিচালনা করা হয়েছে। মামলা হয়েছে ১৯১টি। সর্বোমোট অর্থদণ্ড দেওয়া হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা।

এছাড়া সাতক্ষীরা জেলায় ১ জনকে ২ মাসের, চাঁদপুর জেলায় ১ জনকে ১ বছর, গাজীপুর জেলায় ১ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানানো হয় এতে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ইরানে হামলা, পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা চলছে। ফলে গোটা বিশ্বে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশের জ্বালানি তেলের বাজারে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই দেশের পেট্রোল পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি তেল কিনতে হচ্ছে যানবাহন চালকদের।

এনএস/এসএনআর