ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে ভোট দিলেন ৮০ বছরের বীরেন্দ্র

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০১:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

খুঁড়িয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন ৮০ বছর বয়সী বীরেন্দ্র কুমার দাস। বয়সের ভার তাকে আটকাতে পারেনি, সব প্রতিকূলতা উপেক্ষা করে নিজের ভোট দিতে এসেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এনেক্স ভোটকেন্দ্রে এ দৃশ্য চোখে পড়ে।

বীরেন্দ্র কুমার দাস বলেন, ‘আমি জগন্নাথ হলে ওয়ার্ড বয়য়ের কাজ করতাম। আমার বয়স ৮০ বছর পেরিয়েছে। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। সামনে বাঁচুম না মরুম তার কোন ঠিক নাই। আর কখনও ভোট দিতে পারুম কিনা, তাও জানি না। তাই এই সুযোগ হারাইতে চাই নাই।’

বীরেন্দ্র কুমারের ছেলে বিকাশ কুমার দাস বলেন, বাবার বয়স হয়েছে। কিন্তু দীর্ঘদিন পর ভোটটাকে উৎসবের মতো মনে হচ্ছে। তাই বাবার ইচ্ছাতেই ভোট দিতে নিয়ে আসলাম।

এফএআর/জেএস