শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ/ফাইল ছবি
প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার প্রেস ব্রিফিং ডেকেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এদিন বেলা ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শুক্রবার সন্ধ্যায় (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। গণমাধ্যম সদস্যদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন
দুই দশক পর ফের চালকের আসনে বিএনপি, কীভাবে এলো এ জয়
২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলে এককভাবে কোন দলের কত আসন
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটের ফলে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। ধারণা করা হচ্ছে, আগামীকাল প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণসহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করবেন।
এমইউ/কেএসআর