মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৮ অক্টোবর প্রজ্ঞাপনমূলে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা শেখ আব্দুর রশীদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সাবেক আমলা শেখ আব্দুর রশীদকে চুক্তিভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করেছিল। এরপর ২০২৪ সালের ৮ অক্টোবর তাকে ২ বছরের জন্য চুক্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই অনুযায়ী তার চলতি বছরের ৭ অক্টোবর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আট মাস আগেই সরে যেতে হলো তাকে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শেখ আব্দুর রশীদ রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
আরএমএম/জেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ২ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- ৩ তারেক রহমান, ডা. শফিকুর ও নাহিদকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- ৪ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সোমবার বিকেলে
- ৫ অনলাইন প্রচারণায় তথ্যদূষণ, সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া অপর্যাপ্ত