সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে
ফাইল ছবি
এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে একটি টার্মিনাল বন্ধ। এতে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা পর্যন্ত সারাদেশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে।
এতে সোমবার দিনগত রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক