ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে শিক্ষাক্রমে ভর্তি নিষিদ্ধ: মার্কিন দূতাবাস
ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে/ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট দেয় এমন কোনো শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, বি১ বা বি২ ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ডিগ্রি বা ক্রেডিট দেওয়া শিক্ষাক্রমে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অল্প সময়ের জন্য হলেও যুক্তরাষ্ট্রের ভিসার অননুমোদিত ব্যবহার ভবিষ্যতে সে দেশে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে।
জেপিআই/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ শেষ ক্যাবিনেট বৈঠকে ঐতিহাসিক নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত
- ২ উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন
- ৩ দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
- ৪ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
- ৫ আমজনতার তারেকের দল ভোট পেলো মাত্র ০.০১ শতাংশ