শেষ ক্যাবিনেট বৈঠকে ঐতিহাসিক নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
অন্তর্বর্তী সরকারের শেষ ক্যাবিনেট বৈঠকে সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন ‘সফল’ ও ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ প্রস্তাব গৃহীত হয়। এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকের বরাত দিয়ে এ সব তথ্য জানান।
শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ক্যাবিনেট সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এবং বিশেষভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়।
তিনি বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, সহিংসতা ছিল সর্বনিম্ন পর্যায়ে এবং নারী ও ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক। ক্যাবিনেটের পর্যবেক্ষণ অনুযায়ী, এ নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ও আস্থা পুনরুদ্ধার করেছে।
এমইউ/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ ৫০ দলের মধ্যে এক শতাংশ করেও ভোট পায়নি ৪৫টি
- ২ শেষ ক্যাবিনেট বৈঠকে ঐতিহাসিক নির্বাচনের জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত
- ৩ উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে শপথ অনুষ্ঠানে যাবেন, পতাকা ছাড়া ফিরবেন
- ৪ দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদের নিয়োগ বাতিল
- ৫ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?