নির্বাচনে ২১.৪ শতাংশ জালভোট পড়ার তথ্য ভিত্তিহীন: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালভোট পড়া নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- কে উদ্ধৃত করে ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআইবি।
এতে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যকে ভুলভাবে প্রচার ও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে অতিদ্রুত এ ভুল সংশোধনসহ বিভ্রান্তি প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি।
আরও পড়ুন
৭০ আসনের ২১.৪ শতাংশে এক বা একাধিক জালভোট পড়েছে
ত্রয়োদশ সংসদে বিএনপির ৬২.০২ ও জামায়াতের ১৫.৯৪ শতাংশ এমপি ঋণগ্রস্ত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিআইবির মাঠপর্যায়ের গবেষণার জন্য দৈবচয়ন পদ্ধতিতে নমুনাভিত্তিক নির্বাচিত ৭০ আসনের মধ্যে ২১ দশমিক ৪ শতাংশ আসনে এক বা একাধিক জালভোট দেওয়ার তথ্য পাওয়া গেছে। এ তথ্যকে পুরো নির্বাচনে ২১ দশমিক ৪ শতাংশ জালভোট পড়েছে- এমনভাবে ব্যাখ্যা করা সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন ও অমূলক।
এ পরিপ্রেক্ষিতে যেসব গণমাধ্যম এরই মধ্যে এ তথ্যকে ভুলভাবে ব্যাখ্যা বা উপস্থাপন করেছে, তাদের যথাযথ সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছে টিআইবি। অন্যথায়, এ ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এসএম/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান, ইসিতে চিঠি
- ২ নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
- ৩ ৪৯% ভোটকেন্দ্রে অননুমোদিত ব্যক্তির উপস্থিতি, ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন
- ৪ স্টাফ বাস থেকে নেমে পার হচ্ছিলেন রাস্তা, ওই বাসের চাপায় গেলো প্রাণ
- ৫ নির্বাচন পরবর্তী সহিংসতায় সুষ্ঠু ভোটের সাফল্য ম্লান: ভয়েস নেটওয়ার্ক