কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি/ জগো নিউজ
রাজধানীর কারওয়ান বাজারে কাঠের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এরআগে রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, ‘এসএ পরিবহনের পাশের একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের চার ইউনিট ও পরে পর্যায়ক্রমে ১০ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘কাঠপট্টিতে ১টি পাঁচতলা ভবনের (এল আকৃতির) বিভিন্ন ফ্লোরে আগুন লাগে। ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপারের গুদাম রয়েছে। আশেপাশে কাঠের গুদাম রয়েছে।
তিনি আও বলেন, আগুন নির্বাপণের পর বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
কেআর/আরএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো রিকশাচালক ও আরোহীর
- ২ মার্চে সংক্ষিপ্ত বিচারে ৫৫২০ মামলা নিষ্পত্তি ডিএমপির
- ৩ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ৪ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৫ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত