বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ফাইল ছবি
পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়, প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, কিল্লারপুল, পঞ্চবটি, খাঁনপুর থেকে ২নং রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর, পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয়পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ২ প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ
- ৩ মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ
- ৪ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বিদেশি মন্ত্রীর সাক্ষাৎ
- ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ