ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন করে স্বপ্ন দেখছি: সংস্কৃতিমন্ত্রী  

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কাল আমরা শপথ নিয়েছি। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। তারই নেতৃত্বে আমরা আজ আমাদের যাত্রা শুরু করছি। আমরা ১৮ বছর ধরে আমাদের দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ এবং সর্বোপরি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো—অল হ্যাজ বিন ডিজঅর্ডার। সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে আমাদের দুটি চ্যালেঞ্জ আছে। একটা হলো যে, দেশটাকে একটা নতুন অবস্থার মাঝে নিয়ে আসা। আমরা আধুনিক, যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে বাংলাদেশটাকে গড়ে তুলবো। দ্বিতীয় কথা হলো যে, আমাদের অর্থনীতি, যার মূল বুনিয়াদটাকে ভেঙে ফেলা হয়েছে। এখানে সব আর্থিক প্রতিষ্ঠান—ব্যাংক, বিমা, অর্থলগ্নি প্রতিষ্ঠান—সবকিছু লুটপাট করে ধ্বংস করা হয়েছে।

‘এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আমরা পারবো এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে নিতে।’ বলেন নতুন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। 

আরএমএম/ইএ