ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির গলায় ফাঁস

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (২৮)। তার হাজতি নম্বর ৩৯১৮/২৬। বাবার নাম আশরাফ আলী। তবে তিনি কোন মামলার আসামি ছিলেন এ বিষয়ে কিছু বলতে পারেননি তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আরমান।

আরমান জানান, বিকেলে রফিকুল কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কেএজেডআইএ/একিউএফ