ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ভাষাশহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সংগঠনটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনটির সহসাধারণ সম্পাদক কৃতিত্ব চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে আমাদের নিজস্ব ভাষা রয়েছে ১০টি। এছাড়া পাহাড়ে আমাদের জাতিগোষ্ঠী যারা রয়েছে, প্রত্যেকে নিজস্ব ভাষায় কথা বলি। আমরা বাংলা ভাষাও পারি। ৫২ সালে যারা মাতৃভাষাকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, বিশ্ব ইতিহাসে এটা বিরল। আমরা আমাদের ভাষার রক্ষার অধিকারের জন্য যে আন্দোলন করি, এজন্য আমরা অনুপ্রেরণা পাই ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে।

তিনি বলেন, আমরা বেশ লম্বা লাইনে অপেক্ষা করে ফুল দিয়েছি। শ্রদ্ধা জানাতে পেরেছি, ভালো লাগছে খুব।

তিনি বলেন, আমাদের যারা একেবারে পাহাড়ে থাকেন, তারা আসলে বাংলা ভাষা তেমন পারেন না। পাহাড়ে অনেক এলাকায় পাঠশালা নেই। দেশের শিক্ষা ব্যবস্থা যদি গহীন পাহাড় পর্যন্ত পৌঁছানো যায়, তাহলে প্রান্তিক পর্যায়ে পাহাড়ি মানুষ বাংলা ভাষা শিখতে পারবে।

আরএএস/ইএ