ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মিরপুরে তরুণীর কাছে মিললো দেড় হাজার পিস ইয়াবা ও ৯৮ হাজার টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মহিতাজ মুসকান (২২)।

এসময় তার কাছ থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার সকালে মিরপুর মডেল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকায় ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে মাদক কারবারিরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের সত্যতা যাচাই করতে মিরপুর মডেল থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মহিতাজ মুসকানকে গ্রেফতার করে। এরপর তার কাছ থেকে ১ হাজার ৫ শত ৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

টিটি/এসএইচএস