ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতা সুস্থ-সবল জাতি গঠনে সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন ও জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে আলোচনা করেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক হবে

এম এ মুহিত বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে কাজ করছি, যেখানে ডাব্লিউএইচওর সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

আহমেদ জামশেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক পরিকল্পনার প্রশংসা এবং আগামীতে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরএমএম/একিউএফ