সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার নিজের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এ বি এম আবদুস সাত্তার বলেছেন, সবাইকে জানাচ্ছি যে আমি আমার ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি এবং উক্ত অ্যাকাউন্টসমূহ ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।
এ অবস্থায় আমার নাম ও পদবি ব্যবহার করে কেউ যদি কোনো নকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করে এর মাধ্যমে বিভ্রান্তি, অসংগতিপূর্ণ তথ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার জন্য আমি দায়ী থাকবো না। জনসাধারণকে সতর্ক করা হচ্ছে যে, ওই জাল অ্যাকাউন্ট ব্যবহারের ঘটনা ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, জনগণ ও মিডিয়াকে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র অফিসিয়াল সূত্র থেকে তথ্য গ্রহণ করুন।
কেএইচ/এমআইএইচএস/