ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

সিআইসির মহাপরিচালকের দায়িত্বে আবদুর রকিব

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:২২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআরের) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আবদুর রকিবকে।

তিনি এতদিন এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, কর অঞ্চল-১৯ এর কমিশনার ড. লুৎফুন্নাহার বেগমকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর কর অঞ্চল-১৯ এর নতুন কমিশনার হিসেবে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কমিশনার মোসাম্মৎ সাহেনা আক্তারকে পদায়ন করা হয়েছে।

এসএম/এমএন