ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ক্যাপিটেক অ্যাসেটের বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানস্থ সিক্স সিজন হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এতে আরও উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, এক্সপার্টস একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসি উদ্দিনসহ ব্যাংক, বিমা ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আগত অতিথিরা।

এদিকে দিনের প্রথমার্ধে প্রতিবছরের ন্যায় প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান তার বক্তব্যে বলেন, আমাদের এই দীর্ঘ পথচলা এবং আজকের এই সাফল্য সম্ভব হয়েছে সুদৃঢ় টিমওয়ার্ক এবং আমাদের সম্মানিত বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থার কারণে। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি।

তিনি বলেন, আগামীতেও আমরা সেবার গুণগত মান অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একইভাবে নিয়োজিত থাকতে চাই।

এনএইচ/কেএএ/