বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস চীনা রাষ্ট্রদূতের
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ/ছবি: সংগৃহীত
বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ উল্লেখ করেন, পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা এই সম্পর্ক সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হয়েছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত আরও মজবুত হয় এবং পরবর্তীকালে তা কৌশলগত সহযোগিতায় রূপ নেয়।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি খাত, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নসহ বহুমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কেএইচ/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ পোস্টাল ব্যালট পৌঁছে দিয়ে ডাক বিভাগ দক্ষতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে
- ২ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মোস্তফা জুলফিকার হাসান
- ৩ বাংলাদেশের বিবৃতি ঘিরে সমালোচনা, সরকার বলছে ‘ব্যালেন্সিং কূটনীতি’
- ৪ ঢাকার খালগুলো দ্রুত খনন ও পরিষ্কার করা হবে: ডিএনসিসি প্রশাসক
- ৫ কৃষি সচিবের দায়িত্ব পেলেন নাসির-উদ-দৌলা