ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আজকের আবহাওয়া: ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৬ মার্চ ২০২৬

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২১ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।

বিএ