ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশি পণ্য ভারতীয় বলে বেশি দামে বিক্রি, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৭ মার্চ ২০২৬

বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে বেশি দামে বিক্রির অভিযোগে চট্টগ্রাম নগরের একটি দোকানে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৭ মার্চ) দুপুরে টেরিবাজার এলাকার ‘রাজস্থান’ নামের দোকানে এ জরিমানা করা হয়। সেখানে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ।

ডিডি ফয়েজ জানান, অভিযানের সময় দোকানটিতে একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। এতে বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় দাবি করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় বলে জানান তিনি।

এমআরএএইচ/একিউএফ