দালাল ধরতে রাজধানীর তিন হাসপাতালে র্যাবের অভিযান
সোহরাওয়ার্দী হাসপাতালে বিশেষ অভিযানে নেমেছে র্যাব-২
দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রাজধানীর তিনটি হাসপাতালে একযোগে বিশেষ অভিযানে নেমেছে র্যাব।
হাসপাতালগুলো হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)।
রোববার (৮ মার্চ) সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মাধ্যমে এ অভিযান শুরু করে র্যাব-২।
কেআর/এসএনআর/বিএ