উত্তর বাড্ডায় খেলার সময় দেওয়াল চাপায় দুই শিশুর মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলো আয়েশা মনি (৯) ও নুসরাত আক্তার (৬)।
নিহত আয়েশা মনির বাবা ইকবাল জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনের রাস্তার পাশে খেলার সময় একটি বাসার দেওয়াল ভেঙে চাপা পড়ে আমার মেয়েসহ নুসরাত চাপা পড়ে। এতে গুরুতর আহত হয় দুজনই। পরে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি
- ২ শাহজালালের থার্ড টার্মিনাল ৯ মাসের মধ্যে চালুর আশা প্রতিমন্ত্রীর
- ৩ ১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামানের নামে আরও ৩ মামলার সুপারিশ
- ৪ ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি আর বাসে বাড়তি ভাড়া চলবে না
- ৫ দ্রুতই নিষ্পত্তি হবে ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন