এফবিআইয়ের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইজিপির
পুলিশ সদরদপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাতে এফবিআইয়ের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১১ মার্চ) পুলিশ সদরদপ্তরে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এফবিআইয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় আইজিপি প্রতিনিধিদলের আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিআইয়ের সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ ও সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে এফবিআই প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাতকালে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
টিটি/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত