ঢাকা-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি
আসন্ন হজ কার্যক্রম শেষে আগামী ১ জুলাই থেকে পুনরায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বুধবার (১১ মার্চ) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাত্রী সাধারণের চাহিদা বিবেচনা করে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্থগিত হওয়া রুটটি আসন্ন হজ কার্যক্রম শেষের পর ১ জুলাই থেকে পুনরায় চালু করবে।
ফ্লাইটের সময়সূচি এবং অন্যান্য বিস্তারিত তথ্য যথাসময়ে অবহিত করা হবে।
এমএমএ/এমএএইচ/
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত