ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ রিয়াও মারা গেছেন

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১২ মার্চ ২০২৬

রাজধানীর উত্তরায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে রিয়া আক্তার (২৫) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।

বুধবার (১১ মার্চ) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়া আক্তার। তার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার ভোর ৩টার দিকে এনায়েত আলী (৩২) নামে একজন মারা যান। তারও আগে রোববার সোনিয়া আক্তার (২৫) নামের অন্তঃসত্ত্বা এক নারী মারা যান।

আরও পড়ুন
উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন

ডা. শাওন বলেন, গত শুক্রবার (৬ মার্চ) উত্তরা থেকে দগ্ধ অবস্থায় নারী ও শিশুসহ মোট ১০ জন আমাদের এখানে আসেন। তারা হলেন- মো. রুবেল (২৮), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই মো. এনায়েত (৩২), তার স্ত্রী দুলারা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১৩), এনায়েতের ভাই মো. হাবিব (৩০), এনায়েতের ভাগ্নি আয়েশা (১৯), মো. হাবিব (৩৫) ও আবুল কালাম রুবেল (৩৫)।

দগ্ধদের মধ্যে সোনিয়ার শরীরের ১০০ শতাংশ, এনায়েত আলীর ৪৫ শতাংশ ও রিয়ার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল। তিনজনই মারা গেছেন। এছাড়া রুবেলের ৩২ শতাংশ, রিয়ার ৩২ শতাংশ, জুনায়েদের ২৪ শতাংশ, হাবিবের ১৯ শতাংশ, শিশু রোজার ১৮ শতাংশ, দিলারার ১৪ শতাংশ, আয়েশার ১২ শতাংশ ও আবুল কালামের ৭ শতাংশ দগ্ধ রয়েছে।

কাজী আল-আমিন/বিএ/এমএস