ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৩ মার্চ ২০২৬

রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬’ এ অংশগ্রহণকারী বাংলাদেশসহ ১৪টি দেশের ৯৮ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তারা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হেড অব ডেলিগেশন হিসেবে এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, এনডিসির ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

পরিদর্শন উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর প্রশ্নোত্তর পর্বে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

টিটি/এমকেআর