ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ডিএমপির ১৭ কর্মকর্তাকে বদলি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৭ এএম, ১৫ মার্চ ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

১১, ১২ ও ১৪ মার্চ ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে এসব বদলি করা হয়।

আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ডিএমপির ক্রাইম-১ বিভাগের এস এম মিজানুর রহমানকে মতিঝিল বিভাগের সেকেন্ড ইন কমান্ড, তেজগাঁও জোনের মো. ফজলুর করিমকে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড, ডিএমপির ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারের এস এ এম ফজল-ই-খুদাকে মিরপুর বিভাগের সেকেন্ড ইন কমান্ড, ট্রাফিক মতিঝিল বিভাগের ইমরানুল ইসলামকে ডিএমপির ক্রাইম অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, মো. নজরুল ইসলামকে পিওএম পূর্ব বিভাগে, শিরিন আক্তারকে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে এবং মোহাম্মদ আক্কাস আলীকে তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আরও পড়ুন
ছিনতাইকারী-মলম পার্টি ধরিয়ে দিলে পুরস্কার দেবে ডিএমপি

আরেক আদেশে গোয়েন্দা-লালবাগ বিভাগের এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ), গোয়েন্দা-ওয়ারী বিভাগের এম এম সবুজ রানাকে গোয়েন্দা-উত্তরা বিভাগে বদলি করা হয়েছে।

অপর আদেশে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকারকে ট্রাফিক-রামপুরা জোনে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইমরানুল ইসলামকে সবুজবাগ জোনে, ট্রাফিক-সবুজবাগ জোনের তৌফিক আহমেদকে খিলগাঁও জোনে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তরের জান্নাতুল ফেরদৌসকে ট্রাফিক-সবুজবাগ জোনে, ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগের মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও শিল্পাঞ্চল জোনে বদলি করা হয়েছে।

এছাড়া আরেক আদেশে, পিওএম-পূর্ব বিভাগের সহকারী-পুলিশ কমিশনার শুভ্র দেবকে ট্রাফিক-ধানমন্ডি জোনে, প্রসিকিউশন বিভাগের হাসান রাশেদ পরাগকে পেট্রোল-উত্তরা পশ্চিমে এবং ট্রাফিক-রামপুরা জোনের এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ডেমরা জোনে বদলি করা হয়েছে।

টিটি/বিএ