দুই মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান/ফাইল ছবি
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় অনুযায়ী তাকে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রোববার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন
গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। পরে ২৪ ফেব্রুয়ারি তাদের দায়িত্ব বণ্টন করা হয়। তখন জাহেদ উর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্রাটেজি উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জন উপদেষ্টার দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আরএমএম/ইএ