ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

মধ্যরাতে মিরপুরের বেনারসি পল্লীতে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫০ এএম, ১৬ মার্চ ২০২৬

রাজধানীর মিরপুর-১০ নম্বরের বেনারসি পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

রোববার (১৫ মার্চ) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লীতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

টিটি/কেএইচকে