শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ
পুলিশ লোগো
পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।
অপসারণ করা চার কর্মকর্তারা হলেন— সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
টিটি/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ২ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৩ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর
- ৫ শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ