চট্টগ্রামে ভবন থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা
চট্টগ্রামে ভবন থেকে লাফ দেন এক যুবক, ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রামে নগরের চকবাজার এলাকায় ‘গুলজার টাওয়ার’ নামে একটি ভবন থেকে লাফ দিয়ে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছয়তলা ভবনটির ছাদ থেকে লাফ দেন ওই যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি নিচে লাফ দেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজের হোসাইন বলেন, আহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এমআরএএইচ/এসএনআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুড়ি-বড়লেখায় পানি ও স্যানিটেশনের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই
- ২ দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার
- ৩ প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
- ৪ সংসদ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র
- ৫ ১৭ বছর যুব উন্নয়নের নামে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে: প্রতিমন্ত্রী