রাজধানীর বাড্ডায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি
রাজধানীর বাড্ডায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা মো. বাদশা নামের একজন বলেন, ‘মধ্য বাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বাদশা জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার মানিব্যাগে ৩৫০ টাকা ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/একিউএফ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশকে ‘ম্যানেজ করে নাও’ সংস্কৃতি তৈরি হচ্ছে: সংসদে হাসনাত আব্দুল্লাহ
- ২ রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি
- ৩ আগের সরকারের ১৩০০ প্রকল্প পর্যালোচনা হচ্ছে: অর্থমন্ত্রী
- ৪ সাড়ে ৩ লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত
- ৫ সংসদে পানির সমস্যা, আমারও পেট খারাপ হয়েছে: চিফ হুইপ