ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া 

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। অতিরিক্ত সচিব দাউদ মিয়াকে পদোন্নতির পর এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দাউদ মিয়া এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব চালিয়ে আসা মুহাম্মদ রফিকুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হিসেবে বদলি করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরএমএম/জেএইচ