জামায়াতকে আন্দালিব পার্থ
সংবিধান কি মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল
সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ/সংগৃহীত ছবি
বাংলাদেশের বর্তমান সংবিধানকে ‘একাত্তরের পরাজয়ের দলিল’ মনে হয় কি না—সংসদের বিরোধীদল জামায়াতের উদ্দেশে এমন প্রশ্ন রেখেছেন বিজেপি চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এ প্রসঙ্গে জামায়াতের উদ্দেশে তিনি বলেছেন, এই যে একটি প্রক্রিয়া সংবিধানকে ছুড়ে ফেলে দাও। সংবিধানকে ছুড়ে ফেলবো কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় এটি একাত্তরের পরাজয়ের দলিল? এই সংবিধানের নাম নিলে গাত্রদাহ কেন হবে? এতো গায়ে লাগবে কেন?
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এমন মন্তব্য করেন।
সংবিধান ও জুলাই সনদকে সমন্বয় করে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেছেন, গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের কথা কোথা থেকে আসছে—এমন প্রশ্ন তুলে আন্দালিব পার্থ বলেন, সচরাচর আমরা যেভাবে সংবিধান পরিবর্তন করি, আমরা সেখানে থাকতে চেয়েছি। আমরা সেভাবে করবো। আপনারা (জামায়াতের উদ্দেশে) বসেন, কথা বলি। গণভোটে ৭০ শতাংশ হ্যাঁ ভোট পড়লেও সংবিধান পরিবর্তনের জন্য ৫১ শতাংশ ভোট আমরাও (বিএনপি জোট) পেয়েছি।
এমওএস/এমকেআর
সর্বশেষ - জাতীয়
- ১ গণভোটে হ্যাঁ ভোট দিতে জনগণকে বাধ্য করা হয়েছে: আন্দালিব পার্থ
- ২ সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণার দলিল’
- ৪ আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান: সংসদে জামায়াত আমির
- ৫ হুমকি পাচ্ছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, থানায় জিডি