ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হলেন ৬ পরিদর্শক

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬

পুলিশ পরিদর্শক পদের ছয় কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বুধবার (১ এপ্রিল) পদোন্নতির তথ্য প্রকাশ করেছে মন্ত্রণালয়। এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতি প্রাপ্তরা হলেন- পুলিশ পরিদর্শকের (শহর ও যানবাহন) ফেনী জেলার মো. আনোয়ারুল আজীম মজুমদার, টাইঙ্গাইল জেলার মো. দেলোয়ার হোসেন, ডিএমপির সাইফুল ইসলাম, সিএমপির শাহ মো. আরিফুর রহমান ও চাঁদপুরের মো. শজহিদুল ইসলাম।

আরও পড়ুন
উপনির্বাচন উপলক্ষে দুই আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি 
ফুটপাত দখলকারীদের সতর্ক করলো ডিএমপি, পুনরায় দখল করলে কঠোর ব্যবস্থা 

এছাড়া পুলিশ পরিদর্শকের (সশস্ত্র) মো. মুকুল হোসেনকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

টিটি/কেএসআর