ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে মধ্যরাতে ভ্যানচাপায় কিশোর নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০১ এপ্রিল ২০২৬

রাজধানী কামরাঙ্গীরচর থানাধীন বেরিবাঁধ তারা মসজিদ এলাকায় দ্রুতগামী ভ্যানের চাপায় মো. জুবায়ের (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনগত রাত ১টার দিকে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরের বাবা জুম্মন হোসেন জানান, জুবায়ের রাত ১২টার দিকে বেরিবাঁধের তারা মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জুবায়েরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সিরাজদিখান এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর মুসলিমবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, থানায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর